ডেমো · রাতের ক্যাফে
Nishighor
রাত নামে। কাপ ভরে। ঘোর লাগে।
একটি কাল্পনিক রাতের ক্যাফের দুই ভাষার সাইট: স্ক্রল করলে কফি ঢালা হয়, খাবার অর্ডার করা যায়, তারার মানচিত্রে টেবিল বুক করা যায়, আর সবকিছু চলে স্টাফ রুম থেকে।
ডেমো প্রজেক্ট: আমাদের নিজেদের বানানো, পুরোপুরি কাজ করা প্রোডাক্ট, কোনো ক্লায়েন্টের জন্য নয়।

নিজেই চালিয়ে দেখুন
- ধরন
- ক্যাফে অনলাইন অর্ডার
- সাল
- ২০২৬
- আমরা যা করেছি
- ব্র্যান্ড ও ইউআই ডিজাইনফুল-স্ট্যাক ডেভেলপমেন্টঅ্যাডমিন প্যানেল
- যা দিয়ে বানানো
- Next.js 16TypeScriptTailwind CSSExpressMongoDBMotion
সমস্যাটা কী ছিল
বেশিরভাগ ক্যাফের ওয়েবসাইট মানে একটা মেনুর PDF আর একটা ফোন নম্বর। জায়গাটার কোনো অনুভূতি পাওয়া যায় না, আর প্রতিটি অর্ডার বা বুকিং শেষ পর্যন্ত ফোনেই গড়ায়।
আমাদের সমাধান
- ০১
যে সাইটের কফি আপনিই ঢালেন
স্ক্রল করলে পেজের পেছনে কাপে কফি ঢালা হয়। মুন মেনু চলে চাঁদের আসল কলা ধরে, প্রতিটি কলায় থাকে আলাদা কফি।
- ০২
ফোন ছাড়াই অর্ডার ও বুকিং
ডেলিভারি, পিকআপ বা ডাইন-ইন, সাথে সময় ঠিক করা আর কুপন। অতিথিরা লাইভ দেখেন অর্ডার কতদূর, আর টেবিল বুক করেন তারার মানচিত্র থেকে।
- ০৩
তাল মিলিয়ে চলা স্টাফ রুম
নতুন অর্ডারের সতর্কতাসহ লাইভ কিচেন বোর্ড, পুরো মেনু সম্পাদনা, বুকিং, কুপন, রিভিউ যাচাই আর বিক্রির রিপোর্ট।
এক নজরে
৮
চাঁদের কলার কফি
৪s
পরপর অর্ডারের লাইভ আপডেট
২
ভাষা, বাংলা ও ইংরেজি
মাথায় কোনো আইডিয়া? চলুন সুঁইয়ে সুতো পরাই।
আজই জানান, ৭ দিনের মধ্যে সেটা চালু হয়ে যেতে পারে। আমাদের হেল্পলাইন খোলা ২৪/৭, বাংলায় বা ইংরেজিতে।